নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে মাছ ধরতে যেয়ে ১৫ দিন নিখোঁজ যুবক, দুঃশ্চিন্তায় পরিবার


মাছ ধরতে যেয়ে ১৫দিন যাবত নিখোঁজ রয়েছেন ইসরাইল গাজী (৪২) নামে এক যুবক। তিনি উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলা গ্রামের এবাদুল গাজীর ছেলে।

 এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ যুবকের মা হামিদা খাতুন (৬০)। হামিদা খাতুন জানান, গত ২৪ জানুয়ারী বিকেলে বাড়ির পার্শ্ববর্তী  দেবহাটার খলিসাখালী এলাকায় ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল তার ছেলে ইসরাইল। এরপর থেকে ইসরাইলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। 

তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় জিডি করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু দেবহাটা এলাকায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কারণে জিডি নেয়নি কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ। পরে তিনি গত ৭ ফেব্রুয়ারি  দেবহাটা থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করেছেন। 

হামিদা খাতুন আরও জানান, তার ছেলে বিএনপির রাজনীতি করতো। সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ১৫ দিন যাবত তার সন্ধান না পেয়ে সন্তানসহ পরিবারের সবাই চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন যাপন করছেন। ছেলের সন্ধান পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট দাবি জানিয়েছেন পরিবারটি

আরও খবর