দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কালিগঞ্জে উন্নয়ন কার্যক্রমের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

 কালিগঞ্জে উন্নয়ন কার্যক্রমের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত 


সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ সোমবার (২০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগরিক উদ্যোগের জেলা ভলেন্টিয়ার দুলাল বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর কুমার দাস।এ সময় আরো বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি স্বপ্না খাতুন, উপজেলা সেবা কর্মকর্তা মিনারা পারভিন, উপজেলা কর্মকর্তা অন্য চক্রবর্তী, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারি সমন্বয়কারী পলাশ দাস, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শের আলী, সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে জাতপাত ও পেশাগত বৈষম্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক এবং মানবাধিকার এর সুরক্ষা সহ ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর নানাবিধ বৈষম্য ও সমাধান নিয়ে বিস্তর আলোচনা করেন বক্তারা।

আরও খবর