জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) এর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথাকাটির এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতি সাইফুলকে ছুরিকাঘাত করলে রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের শ্যালককে থানা হেফাজতে নেয়া হয়েছে।
৩২ দিন ৫৫ মিনিট আগে
৫৬ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
১৭০ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
১৯৬ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২০৪ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
২১০ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৮৬ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৩৯২ দিন ৩২ মিনিট আগে