জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন ! মা-বোন গুরুত্বর আহত

জয়পুরহাটের কালাই উপজেলার বফল গাড়ি গ্রামে ছেলের হাতে বাবা খুন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফল গাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী মন্ডল (৬০) বফল গাড়ি গ্রামের বাসিন্দা এবং তার ছেলে অভিযুক্ত গোলাপ হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধায় গোয়ালে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে গোলাপ হোসেন তাঁর বাবা আক্কাস আলীর ওপর কাঠের বাটাম, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় বাধা দিতে গেলে আহত হন আক্কাস আলীর স্ত্রী ও মেয়ে।

পড়ে গ্রামবাসী তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করে এবং তার আহত স্ত্রী ও মেয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রসহ অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর


জয়পুরহাটে কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা

১৭০ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে