নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ

​জয়পুরহাটে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

​পাঁচবিবির বটতলী বাজারে বেসরকারি সংস্থা এসডিএস এর কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা এসডিএস’ (SDS)-এর যৌথ উদ্যোগে মোট ৬০০ জন উপকারভোগীর মাঝে এসব গরু হস্তান্তর করা হয়।
​অনুষ্ঠানের

সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডাঃ এসএম খুরশিদ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক,সাহাদাত হোসেন,এসডিএস সংস্থার সভাপতি গুলশান আরা গ্যালিন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

​অনুষ্ঠানে আয়োজকরা জানান, গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারের আয় বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। মূলত কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা এবং স্বামী পরিত্যক্তা নারীদের আর্থিক সক্ষমতা বাড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করাই এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য।

Tag
আরও খবর