নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন। 
 
বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ ফেরদৌস, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান সরকার। 
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার, সহকারী শিক্ষক সাজেদুর রহমান, মুনিরুজ্জামান. রানা হোসেন, বেলাল হোসেন, শাহাদাত হোসেন, সাবেক শিক্ষক আতাউর রহমান, বিদায়ী শিক্ষক আখতারুল ইসলাম ও মাহমুদ-উর-রহমান, শিক্ষার্থী তানভির ও সারা মুশফিকা, বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তানিয়া তাবাসুর। 

প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠানে দুই অবসরপ্রাপ্ত শিক্ষককে ঘোড়ার গাড়ীতে সম্মানসূচক বিদায় জানানোর পাশাপাশি ফুলেল শুভেচ্ছা, সম্মানা স্মারক উপহার এবং দোয়ার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
বক্তারা বলেন, দীর্ঘ শিক্ষাজীবনে তারা বিদ্যালয়ের শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

অনুষ্ঠানের শেষে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাও: আবুল কালাম আজাদ ।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও সাবেক শিক্ষকবৃন্দ, সরকারী কর্মকর্তা, অভিভাবক অংশগ্রহন করেন। 
Tag
আরও খবর