নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে সার সংকট নিরসনে কৃষি বিভাগের সঙ্গে বিএনপি নেতা ফয়সল আলিমের বৈঠক

জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার কৃষকদের দীর্ঘদিনের চলমান সার সংকট সমাধানে উদ্যোগ নিয়েছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। রবিবার (৩০ নভেম্বর) জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম. সাদিকুল ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন তিনি।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই পক্ষ বাস্তবমুখী একটি প্রস্তাবনা উপস্থাপন ও পর্যালোচনা করেন, যার মাধ্যমে এলাকাবাসীর সার সংকট দ্রুত সমাধানের পথ সুগম হতে পারে বলে আশা করা হচ্ছে। ফয়সল আলিম কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সার সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, পরিবহন জটিলতা এবং স্থানীয় বাজারে মনিটরিং জোরদারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।

বৈঠকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জয়পুরহাট ও পাঁচবিবি থানার কয়েকজন কৃষক তাদের ভোগান্তি, মাঠপর্যায়ের বাস্তব চাহিদা এবং কাঙ্ক্ষিত সমাধানের বিষয়ে মতামত দেন।

কৃষকসহ সংশ্লিষ্ট সবাই আশা করছেন, ফয়সল আলিমের এই উদ্যোগ সার সংকট নিরসনে একটি কার্যকর ভূমিকা রাখবে এবং কৃষি উৎপাদন নিরাপদ রাখতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

Tag
আরও খবর