নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অধিকার আদায়ের প্রত্যয়ে জয়পুরহাটে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এ স্লোগানকে ধারণ করে জয়পুরহাট সদর থানা মডেল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে আলোচনা সভা ও মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে শহরের প্রফেসর পাড়াস্থ উল্লাস কমিউনিটি সেন্টারে জয়পুরহাট সদর থানা ও জেলা ফারিয়া এ সভার আয়োজন করে।
 
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় স্থায়ী পরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় ফারিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ফারিয়ার সাধারণ সম্পাদক এবং জয়পুরহাট জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ (জুয়েল)। তিনি সংগঠনের বিভিন্ন অধিকারমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
এ সময় জয়পুরহাট সদর ফারিয়ার সভাপতি জনাব মোঃ বুলবুল মিয়া মানিক এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
 
সভাটি পরিচালনা করেন সদর থানা মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নোমায়ের হোসাইন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর থানা মডেল ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান।
 
আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা বলেন, ফারিয়া সদস্যদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং সামাজিক ভূমিকা আরও শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগ, প্রশিক্ষণ ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।
 
আলোচনা সভা ও মাসিক মিটিং শেষে ফারিয়া সংগঠনকে সারাদেশে সুসংগঠিত করাসহ ফারিয়া সদস্যদের পেশাগত অধিকার নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখায় অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ তোফায়েল আহমেদ জুয়েলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দরা।
Tag
আরও খবর