নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাট ১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে গণমিছিল

জয়পুরহাট-১ আসনের বিএনপির প্রার্থীর প্রাথমিক মনোনয়ন পরিবর্তন চেয়ে বিশাল গণমিছিল করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের কর্মী ও সমর্থকরা। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের চিনিকল রোড থেকে মিছিলটি বের করা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। 

এসময় ‘পরিবর্তন চাই, জয়পুরহাট-১ আসন’ লেখা ফেস্টুন ও হাতে ধানের শীষ নিয়ে মনোনয়ন পরিবর্তন চেয়ে নানা স্লোগান দেওয়া হয়।

এসময় আন্দোলনকারীরা দাবি করে বলেন, জয়পুরহাট-১ আসনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ায় জামায়াতের নেতারা উচ্ছাস প্রকাশ করেছেন। কারণ জামায়াত মনে করে বিএনপির এই প্রার্থী ভোটে জয়লাভ করতে পারবেননা। জামায়াত মনে করে বিএনপির এমন মনোনয়নের কারণে এ আসনে জামায়াত জয়লাভ করবে। এজন্য এই আসনে আমরা পরিবর্তন চাই এবং জনসমর্থন আছে এমন নেতাকে মনোনয়ন দেওয়া হোক।

জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। এর মধ্যে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। এই মনোনয়ন বাতিল চেয়ে এই কর্মসুচি পালন করেন ফয়সল আলিমের হাজার হাজার সমর্থকরা।

এর আগে ১৪ নভেম্বর মনোনয়ন বাতিলের দাবিতে শোডাউন করা হয়। এছাড়া মনোনয়ন ঘোষনার কয়েকদিন পর পাঁচবিবিতে মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।

Tag
আরও খবর