নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের ৭ দফা দাবীতে অবস্থান কর্মসূচী

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীরা আত্ম-কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা দাবীতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে  অবস্থান কর্মসূচী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জয়পুরহাট বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এ কর্মসূচী করা হয়। এ সময় জয়পুরহাট বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের সভাপতি হান্নান চৌধুরী সভাপতিত্বে  সংগঠনটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী খোকন, সাংগঠনিক সম্পাদক আল আশিক, সদস্য রানাসহ অন্যরা বক্তব্য দেন।

তাদের ৭ দফা দাবিগুলো হলো- বধিরের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান; ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আর্থ কর্ম সংস্থান পূর্ণবাসন আর্থিক সাহায্য ও আবাসন নির্মান প্রদান; সকল বধিরদের জন্য সামাজিক পূর্ন নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করন এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান; ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে সামগ্রী বিতরন ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান; সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধাথে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ; সকল বধিরদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান।

Tag
আরও খবর