নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর তৃতীয় শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার,দুই নারী আটক

জয়পুরহাটের ক্ষেতলাল পূর্ব শত্রুতার জেরে নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শুক্রবার রাতে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে তাসনিয়াী লাশ উদ্ধার করা হয় ।
 
নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাসনিয়া। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা একরামুল ইসলামের গোয়ালঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আরো জানা যায় দীর্ঘদিন থেকে তাসনিয়ার বাবা এরশাদুলের সাথে একই গ্রামের একরামুলের পূর্ব শত্রুতার জের ছিল। 
 
ঘটনার পর একরামুল পালিয়ে যায়। তবে স্থানীয়রা তার বাড়ির কাজের মেয়ে আন্জুয়ারা আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে একরামুলের স্ত্রী হাবিবাকে আটক করে পুলিশ।
 
এদিকে, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 
ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বলেন, তাসনিয়া নামে তৃতীয় শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একরামুলের স্ত্রী হাবিবা ও কাজের মেয়ে আঞ্জুয়ারাকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাসনিয়ার বাবার সাথে একরামুলের পরিবারের সাথে পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরে তাসনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পর হত্যার আসল রহস্য জানা যাবে। অন্য আসামিকে ধরার জন্য তোর তৎপরতা চলছে। 

 
Tag
আরও খবর