নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য।”
 
তিনি আরো জানান, দূর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে। এছাড়া, সিসিটিভি ক্যামেরা, টহল পুলিশ ও ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক নজরদারি চালাবে।
 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাশরেকুল আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, সুজন কুমার, সালেহুর রহমান সজিব ও জনি সরকারসহ আরও অনেকে।
 
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য তুলে ধরে তারা জনসচেতনতা সৃষ্টি করেন। তাই উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

সভায় পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে জয়পুরহাটে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Tag
আরও খবর