নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সতর্ক চিঠি পেয়ে অসুস্থ শিক্ষিকা

জয়পুরহাট চিনিকলের কিল্ডার গার্টেন (কেজি) ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সতর্ক বার্তার একটি চিঠি পেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (আইসিটি) জাকিয়া সুলতানা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সতর্ক চিঠিতে উল্লেখ করা হয়, জয়পুরহাট চিনিকলের কিল্ডার গার্টেন (কেজি) ও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) জাকিয়া সুলতানা আইসিটি বিষয়ে অদক্ষ। তিনি অফিসিয়াল চিঠিপত্র লিখতে বা তৈরি করতে পারেন না। এমনকি তাকে কোনো দায়িত্ব দিলে যথাযথভাবে পালন করেন না।

অসুস্থ হয়ে পড়া শিক্ষক জাকিয়া সুলতানা অভিযোগ করে বলেন, আমি আইসিটির শিক্ষক, কিন্তু আমার কাছ থেকে অফিসের প্রশাসনিক সব কাজ করানো হয়। অথচ বলা হয় আমি কিছুই করি না। প্রধান শিক্ষক আমাকে নানা ভাবে নির্যাতন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক বলেন, কম্পিউটার বিষয়ে তার আরও দক্ষতা প্রয়োজন। এজন্য ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার দক্ষতা বৃদ্ধির জন্য সতর্ক চিঠি দেওয়া হয়েছে। আজ বিদ্যালয়ে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য শিক্ষকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, এ বিষয়ে কোনো চিঠি পাইনি। চিঠি পেলে দেখে বলা যাবে।

Tag
আরও খবর