নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাট পৌরসভায় সেবার মান উন্নয়ন না করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন না করেই, এখতিয়ার বহির্ভূতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় সচেতন পৌর নাগরিক সমাজ ও গ্রীন এন্ড ক্লিন জয়পুরহাট আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন পৌর নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব। এই সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি-ব্যবসায়ী ও বিএনপি নেতা মতিয়র রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, গ্রিন এন্ড ক্লিন জয়পুরহাটের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আলী হাসান মুক্তা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার অনেক রাস্তায় পানি জমে, রাস্তাগুলো জরাজীর্ণ হয়ে আছে, উন্নয়ন নাই। বাসা-বাড়িতে ময়লা ফেলার ডাস্টবিন দেওয়া হলেও প্রতিমাসে সেটি থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে, এটি কেন? পৌরসভার উন্নয়ন না করে কেন হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে তা আমরা জানি না। আমাদের জেলা শহরের জিরো পয়েন্টেও আলোর ব্যবস্থা নেই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে থাকে। পৌরসভাতে মানসম্মত কোনো কাজ পৌরসভা কর্তৃপক্ষ আজ পর্যন্ত দেখাতে পারেননি। সম্প্রতি পৌরসভার মধ্যে যে রাস্তাগুলো সংস্কার করা হয়েছে তার কার্পেটিং করার কয়েক দিনের মধ্যেই উঠে যাচ্ছে। একেবারে নিম্ন মানের, মাসহীন সামগ্রী দ্বারা পৌরসভার উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। পৌরসভা প্রশাসকের সীমাহীন দুর্নীতি এবং গাফেলতির কারণে পৌরসভার সাধারণ নাগরিক সুবিধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। তাই আমরা পৌরসভা হোল্ডিং ট্যাক্স পূর্বের ন্যায় ঠিক রাখা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য জোর দাবি জানাচ্ছি।

Tag
আরও খবর