নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে ভুয়া ভাউচার দিয়ে সার উত্তোলনের চেষ্টা! ডিলার পুত্র গ্রেপ্তার

জয়পুরহাটে ভুয়া ব্যাংক ভাউচার ব্যবহার করে সরকারি সার উত্তোলনের চেষ্টা করায় হাসিব আল মামুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকার বিসিআইসি বাফার গোডাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসিব আল মামুন জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। তিনি মেসার্স মামুন ব্রাদার্স চালকলের প্রতিনিধি হিসেবে বাবার ডিলার পয়েন্টে কাজ করতেন বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা গেছে, প্রতি মাসের মতো ওইদিনও পাঁচবিবির ডিলার মেসার্স মামুন ব্রাদার্স চালকলের প্রতিনিধি হাসিব আল মামুন সার উত্তোলনের জন্য জনতা ব্যাংক জয়পুরহাট শাখার ৭ লাখ ৫০ হাজার টাকার একটি ভাউচার এবং জনতা ব্যাংক পাঁচবিবি শাখার ৯ লাখ টাকার একটি ভাউচার বাফার প্রদর্শন করে বাফার গোডাউন থেকে সার উত্তোলনের চেষ্টা করে। যাচাই করে দেখা যায়, জয়পুরহাট শাখার ভাউচারটি বৈধ হলেও পাঁচবিবি শাখার ভাউচারটি ভুয়া।

সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার জানান, উক্ত নম্বর ও টাকার কোনো ভাউচার সেদিন ইস্যু করা হয়নি। পরে  জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও গোডাউনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে হাসিব আল মামুন স্বীকার ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার তৈরির বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর বিসিআইসি বাফার গোডাউন কর্তৃপক্ষ জয়পুরহাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।তারপর বিসিআইসি বাফার গোডাউনের হিসাব কর্মকর্তা এসএম হাসানুর রহমান বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন। 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, ভুয়া ব্যাংক ভাউচার ব্যবহার করে সরকারি সার উত্তোলনের চেষ্টা করায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর