নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে পৃথক পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জয়পুরহাটে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছের নিচে চাপা পড়ে একজন, বজ্রপাতে একজন ও ট্রেনের ধাক্কায় একজন মারা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন জানান, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে উপজেলার উচাই বাজার এলাকায় টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল নামে এক ব্যক্তিসহ কয়েকজন আশ্রয় নেন। এসময় সড়কের পাশের একটি আমগাছ ওই টিনের ছাপড়ার উপর ভেঙ্গে পড়ে। এতে বাকীরা লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত সজল মিয়া একই উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

অন্যদিকে, ক্ষেতলাল উপজেলার আলমপুর গোপালপুরের গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে জসিম উদ্দিন (২৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিসুল হকের ছেলে বলে জানা গেছে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুরের রবিদাস পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আক্কেলপুর থানার ওসি মুমিনুল ইসলাম জানান, রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর  থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

Tag
আরও খবর