নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে পুরনো কালীর প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই ছাত্র নদিতে ডুবে নিখোঁজ

জয়পুরহাটে পুরাতন কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই ছাত্র নদিতে ডুবে নিখোঁজ হয়েছে। বুধবার বিকালের দিকে সদর উপজেলার চকশ্যাম ঘাটে ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলেন, জয়পুরহাট স্টেশন রোডের বিশ্বনাথের বাঁশফোরের ছেলে ও জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র সঞ্জিত বাঁশফোর ও কলেজ রোডের পরেশ চন্দ্রের ছেলে কাশিয়াবাড়ী স্কুলে এসএসসি পরীক্ষার্থী তন্ময় রজব।

তবে দুর্ঘটনার ঘটার পর স্থানীয়রা তাতখানিক জয়পুহাট ফায়ার সার্ভিস স্টেশন খবর দিলে, ফায়ার সার্ভিস কর্মীরা এসে সন্ধ্যার মধ্যেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনিনি।

এ বিষয়ে জেলায় ফায়ার সার্ভিসের ডুবুড়ি ইউনিট না থাকায় নিখোঁজদের দ্রুত উদ্ধার না হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের দায়ী করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী।

এলাকাবাসি ও নিহতের স্বজনরা জানান, পুরাতন কালী প্রতিমা বিসর্জন দিতে এসে প্রথমে একজন নদীর পানির পাকের মধ্যে তলিয়ে যাওয়ার সময় অপরজন তাকে ধরে তোলার চেষ্টা করলে সেও তার সাথে পানিতে তলিয়ে নিখোঁজ হলে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে আসলের তাদের কাছে উদ্ধারের ডুবুরি দল না থাকায় তারা কিছুই করতে পারেনি। তারা ডুবুরি দলকে খবর দিয়েছে বললেও রাত হয়ে যাচ্ছে তবুও কোন খবর নাই।

জয়পুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদুল আহসান সোহেল বলেন, জয়পুরহাট জেলা শহরের ফায়ার সার্ভিসের কোন ডুবুরি দল নেই তাই উদ্ধার অভিযানে ব্যর্থ হচ্ছে তারা। আমাদের দাবী অবিলম্বে জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিস ইউনিটকে উন্নত কার হোক।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শওকত আলী বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছি। আমাদের এখানে ডুবুরি দল না থাকায় এখন পর্যন্ত নিখোঁদের সন্ধার মেলেনি। আমরা রাজশাহী ডুবুরি দলকে খবর দিয়েছি, তারা আসলে আবারো উদ্ধারের অভিযান চালানো হবে।

Tag
আরও খবর