নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবসরত্তোর গ্র্যাচুইটিসহ অন্যান্য আর্থিক সুবিধার অর্থ প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) বেলা ১১ টায় শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যপী  মানববন্ধন  শেষ করে সেখান থেকেই একটি  বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকলের সামনে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকতা ও কর্মচারী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সমিতির সদস্য সমলেম বিশ্বাস ও উপদেষ্টা জহুরুল হক।

সমাবেশ থেকে অবিলম্বে গ্র্যাচুইটির পাওনা টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে।  অডিট আপত্তি অবিলম্বে নিষ্পত্তি করতে হবে। কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের ঝুঁকিভাতা প্রদান করতে হবে সেই সাথে অবসরপ্রাপ্তদের সকল প্রকার পাওনাদি অবিলম্বে পরিশোধ করার দাবি জানানো হয়। 
আরও খবর