নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি আহত ১

জয়পুরহাট সদর উপজেলার বাগুয়ান গ্রামে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মারামারির ঘটনায় নবী হোসেন (৩৫) নামে একজন আহত হয়েছেন। আহত নবী হোসেন ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

আহত নবী হোসেন বর্তমানে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় নবী হোসেনের স্ত্রী মরিয়ম বেগম জয়পুরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নবী হোসেনের সাথে প্রতিবেশী আব্দুল আলিম ও তার ভাইদের সাথে অনেকদিন যাবত ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। গতকাল সোমবার (১৫ মে) সকালে অভিযুক্ত আব্দুল আলিম, আজিজার রহমান ও তাদের মা আয়মন বেওয়া,  নবী হোসেনের জায়গায় জোড়পূবক ঘর তোলার চেষ্টা করছিলো। এমতাবস্থায় নবী হোসেন ও তার স্ত্রী বাধা দিতে গেলে আব্দুল আলিম, তার ভাই আজিজার ও তার মা তিনজন মিলে নবী হোসেনকে বাশের লাটি দিয়ে মারধর করে। এসময় এলাকাবাসী নবী হোসেনকে

উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আলিমের সাথে যোগাযোগ করলে নবী হোসেনকে আঘাত করার কথা স্বীকার করে তিনি জানান, সকালে কাজ করতে যাওয়ার সময় দেখেন নবী হোসেন ও তার স্ত্রী আমার মাকে গালিগালাজ করছে, এমন অবস্থায় আমি গিয়ে অবশ্য তাকে একটি লাঠি দিয়ে দুটা আঘাত করি।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর