নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আমরা ন্যায়ভিত্তিক সমাজ গড়বো ইনসাফ কায়েম হলে নারীরা ঘরবন্দি থাকবেন না বাংলাদেশ জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান

দেশকে আওয়ামী লীগ শ্মশানে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইমলামীর আমির ডাঃ শফিকুর রহমান। ক্ষমতায় গেলে একটি বৈষম্যহীন দেশ গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রে ইনসাফ কায়েম হলে নারীরা ঘরবন্দি হয়ে থাকবে না বলেও জানান জামায়াত আমীর। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠে দলের এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ছাত্র জনতার গণআন্দোলনে হাসিনা ও তার দোসররা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। পর্দার আড়াল থেকে হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।’ জামায়াত আমীর বলেন, ‘যে আল্লাহ দেশ থেকে স্বৈরাচার হাসিনাকে সরিয়ে দিয়েছে, সেই আল্লাহই তাদের ষড়যন্ত্র রুখে দেবে। দীর্ঘ সাড়ে ১৫ বছর আমরা দুঃশাসনের যাতাকলে পিষ্ট হয়ে বাসায় ঘুমাতে পারিনি, অফিসে বসতে পারিনি, আদালতে ন্যায়ের কথা বলতে পারিনি, খুন-গুমের শিকার হয়েছি। কখনো মাঠে কখনো খালে বিলে নদীতে ঘুমাতে হয়েছে। স্বৈরাচার সরকারের জুলুমের পানি এক হয়ে এক একটা বঙ্গপোসাগরে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। আমরা এমন এক সমাজ চাই, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না। তিনি বলেন আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল “উই ওয়ান্ট জাস্টিস”। আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, তবে আমরা তাদের কথা রাখবো। আমরা ন্যায়ভিত্তিক সমাজ গড়বো, যেখানে কোনো যুবকের হাত খালি থাকবে না। পড়ালেখা শেষে সবার কর্মসংস্থান হবে। নৈতিক শিক্ষা বিস্তারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে। আমরা তরুণদের হাতেই বাংলাদেশকে তুলে দেব।’ শফিকুর রহমান আরো বলেন, ‘দেশে যদি ইনসাফ ও মর্যাদাশীল রাষ্ট্র কায়েম হয়, তবে নারীদের সমাজ উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া হবে। তারা কখনোই ঘরবন্দি থাকবেন না।’ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন, মাওলানা আজিজুর রহমান, ড. মাওলানা মুজাম্মেল হক, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, আব্দুল আলীম, আবু তালিব, ড. মাওলানা হাবিবুর রহমান, ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুজ্জামান, মেহেদী হাসান রাজু ও এইচ এম আবু মুসাসহ জেলা উপজেলার জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে মাগুরায় এক পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির। মাগুরা শহরের ভায়না মোড়ে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতি ইসলামী এমন একটি দেশ চায়, এমন একটি রাষ্ট্র চায় যেখানে আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী সামাজিক সুবিচার কায়েম হবে। সেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। যে যার ন্যায্য পাওনা হাতে পেয়ে যাবে। যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে। জাতি গঠনে যুবকরা ভূমিকা রাখবে। বেকারত্বের অভিশাপে আর একটি যুবককেও আত্মহত্যা করতে হবে না মন্তব্য করে তিনি বলেন, চাকরি পাওয়ার জন্য কোনো দুষ্ট লোকের কাছে ঘুষ দিতে হবে না। বিচারের জন্য কাউকে কারো দয়ার জন্য তাকিয়ে থাকতে হবে না। বাজারে গেলে কাউকে মাথায় হাত দিতে হবে না এমন একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই।
Tag
আরও খবর


শিক্ষার্থীদের অনুপ্রেরণায় রেহানা পারভীন

২৩৯ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে





তানজিলার মা’ সংগ্রামের নাম, মায়ের আরেক নাম

২৮১ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে