নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জনগণের নির্বাচিত সরকারই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের নির্বাচিত সরকারই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এমন দায়িত্ব নেওয়া উচিত হবে না, যেটা তাদের বহন করার ক্ষমতা নেই।’


ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত রাকিব ও সাব্বির হত্যার বিচার দাবিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরে পায়রা চত্বরে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকারের প্রতিটি সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে।


এমনকি তাদের সব কর্মকাণ্ডে সতর্ক থাকার প্রয়োজন।’

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার পতনের এই মহাসময়ে দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সব মানুষের অবদান দিতে আমরা যদি ব্যর্থ হই। তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’


তিনি বলেন, বর্তমান প্রশাসনের কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের অসহায়ত্ব দেখা গেছে।


এর অবসান না ঘটলে তাদের বেড়াজালে আবদ্ধ সরকার ছোট ছোট সমস্যাকে এক সময় মহাবিপদের সামনে নিজেদের দাঁড় করাবে। ছাত্র-জনতার আন্দোলনকে একটি গোষ্ঠী তাদের সফলতা বলে চিহ্নিত করলে দেশের জনগণ আরেকটি ইতিহাসের ফাঁদে পা দেবে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বক্তব্য দেন।


Tag
আরও খবর


শিক্ষার্থীদের অনুপ্রেরণায় রেহানা পারভীন

২৩৯ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে





তানজিলার মা’ সংগ্রামের নাম, মায়ের আরেক নাম

২৮১ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে