নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাসপাতালের লিফট বন্ধ, দুর্ভোগে রোগী ও স্বজনেরা

২৫০ শয্যা বিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালের দুটি লিফট প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। রোগী ও স্বজনেরা পড়েছেন ভীষণ দুর্ভোগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসিইউ নির্মাণকাজের জন্য লিফট বন্ধ রাখা হয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য, বিকল্প ব্যবস্থা না করে লিফট বন্ধ রেখে দুর্ভোগে ফেলা হয়েছে তাঁদের।

সরেজমিন দেখা যায়, লিফট বন্ধ থাকার কারণে সবচেয়ে কষ্টে পড়েছেন ছয়তলার সার্জারি ওয়ার্ডের রোগী-স্বজনেরা। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সেখানে শৈলকূপা উপজেলার দুধসর এলাকার জামিরুল ইসলাম ভর্তি রয়েছেন। তাঁর স্বজন মোর্শেদ আলম বলেন, লিফট বন্ধ থাকায় জামিরুলকে ছয়জন মিলে ওপরে তুলতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে।

পাঁচতলার প্রসূতি ওয়ার্ডে কথা হয় রীনা বেগমের সঙ্গে। তিনি অন্তঃসত্ত্বা মেয়ে নাসরীনকে (৩০) দেখিয়ে বলেন, এমন অবস্থায় সিঁড়ি ভেঙে ওঠা খুবই কঠিন। আল্লাহকে ডাকতে ডাকতে উঠেছি।

সিঁড়িতে দেখা যায়, দুজন মিলে অনেক কষ্টে ছয়তলায় তুলছেন এক রোগীকে। কথা বলে জানা যায়, রোগীর নাম মনজের মণ্ডল। তিনি সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা। একতলা পার হয়ে আর একতলায় উঠতে জিরিয়ে নিতে হয় রোগী ও তাঁর স্বজনদের।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছয়তলার ওয়ার্ডে ভর্তি সদর উপজেলার কুমড়াবাড়িয়া এলাকার নজিবুর রহমানের ছেলে রিয়াজ বলেন, বাবাকে হাসপাতালে নিয়ে আসার সময় সঙ্গে ছিলাম তিনজন। ছয়তলায় তুলতে গিয়ে তিনজন লোককে ভাড়া করতে হয়েছে ৪০০ টাকা দিয়ে। তিনি বলেন, লিফট বন্ধ থাকার সময়ে ছয়তলার রোগীদের ওঠানামায় সহযোগিতা করতে লোক নিয়োগ করা উচিত হাসপাতাল কর্তৃপক্ষের।

সিঁড়ি দিয়ে তুলতে কষ্ট এমন রোগী তো প্রায়ই আসছে। তাঁদের কষ্ট দেখে আমাদেরও কষ্ট লাগে বললেন সার্জারি ওয়ার্ডে কর্মরত একজন জ্যেষ্ঠ সেবিকা। তিনি আরও বলেন, এর নিচের তলাতেই প্রসূতি ওয়ার্ড। তাঁদের কষ্ট আরও বেশি। ওঠানামা করতে কষ্ট হচ্ছে সেবিকা ও চিকিৎসকদেরও।

সমস্যার বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, নবমতলায় আইসিইউ নির্মাণকাজের জন্য লিফট সাময়িক বন্ধ রাখা হয়েছে। হয়তো এক মাস এই ভোগান্তি থাকবে। কাজেই রোগী ও তাঁদের স্বজনদের কষ্ট হলেও সিড়ি দিয়ে চলাচল করা ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই।

Tag
আরও খবর


শিক্ষার্থীদের অনুপ্রেরণায় রেহানা পারভীন

২৩৯ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে





তানজিলার মা’ সংগ্রামের নাম, মায়ের আরেক নাম

২৮১ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে