ঝিনাইদহ সদর ১৪ নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ মাসুদ লিল্টন ও ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক সদস্য অলিমপিক হোসেন এর ভাইয়ের মৃত্যুতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ সদর ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের নারিকেল বাড়ীয়া গ্রামে এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মরহুমের জীবনী বিষয়ক আলোকপাত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। সভাশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, শনিবার (২৭ জানুয়ারি) ভোর ৫ টার সময় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন মোঃ ফরিদুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিনই বিকাল ৩টায় নারিকেল বাড়ীয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১২৮ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
২১৮ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩৯ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২৭৭ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
২৮০ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৮০ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
২৮১ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৩০৬ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে