নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুক্তিযোদ্ধা মহাসমাবেশে নৌকার জন্য ভোট চাইলেন ডা. মুরাদ..


জামালপুরের সরিষাবাড়ীতে ১৫ অক্টোবর, রবিবার বিকাল ৩টায় ঐতিহাসিক রেলওয়ে ময়দানে আওয়ামী পরিবারের ব্যানারে “সন্ত্রাস, দুর্নীতি, মাদক, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত সরিষাবাড়ী গড়তে মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশ” এর আয়োজন করা হয়।সমাবেশে সরিষাবাড়ী থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন।সমাবেশে বক্তব্য প্রদানকালে বীর মুক্তিযোদ্ধা বর্তমান আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করেন। মানুষের জীবনমান ও অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে মুক্তিযোদ্ধাদের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তারা তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল সরিষাবাড়ী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।প্রধান অতিথির বক্তব্যে ডা. মুরাদ নৌকার জন্য ভোট চেয়ে বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, এই রাষ্ট্রের অভিভাবক, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সরিষাবাড়ীর এই আসন থেকে যাকেই মনোনয়ন দিবেন আমরা তাকেই জয়ী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।এসময় তিনি সমাবেশে আগত লক্ষাধিক জনস্রোতকে উদ্দেশ্য করে বলেন “আমার সাথে হাত তুলে আপনারা নৌকার প্রতি সমর্থন দেন।” সমাবেশে উপস্থিত নেতা-কর্মী সমর্থকরা এসময় হাত তুলে ডা. মুরাদের সাথে একাত্বতা প্রকাশ করেন।এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং চলমান উন্নয়নকাজ সরকারের মেয়াদের মধ্যে সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন। সরকারের এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট চান।সরিষাবাড়ী আওয়ামী পরিবার এর আয়োজনে “সন্ত্রাস, দুর্নীতি, মাদক, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত সরিষাবাড়ী গড়তে মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশ” এ সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন পাঠান।এছাড়াও সরিষাবাড়ী উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৯২ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৯৯ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে