নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিগপাইতে বহু প্রেমে আসক্ত প্রেমিকের বাড়ীর সামনে স্বামী পরিত্যক্তা প্রেমিকার রহস্যজনক মৃত্যু.......


প্রেম মানে না বাধা, বহু প্রেমে আসক্ত প্রেমিককে  বিশ্বাস করে প্রাণ দিলো রাধা। এমন ঘটনায় খবরে জামালপুর জুড়ে বইছে হাওয়া।

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকায় প্রেমিকের বাড়ীর সামনে প্রেমিকার গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 রবিবার বেলা ১২টার দিকে পুলিশ ওই নারীর লাশ প্রেমিকের বাড়ীর পাশে রাস্তা সংগ্লন রাজ মাহামুদের জামগাছ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ডের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিন (২৮) এর সাথে দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলী ছেলে বহু প্রেম ও বিয়ে করায় আসক্ত ইলেকট্রিক মিস্ত্রি আলামিন (৩৫) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের প্রনয়ে অবৈধ সম্পর্ক চলে আসছিল। গত শনিবার বিকেলে সাবিনা ইয়াসমিন প্রেমিক আলামিনের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান নিলে, আলামিনসহ তার পরিবারের সদস্যরা এবং ঘোড়ামারা এলাকার রাজনৈতিক নেতারা তাকে মারধর করে বাড়ী থেকে বের করে আল আমিনের দোকানে আটকে রাখে। সে সময় স্থানীয় নেতারা তাদের বলয় খাটিয়ে মেয়েটিকে লাঞ্জিত করে বলে স্থানীয় সূত্রে যানা যায়। এই ঘটনার আগেও আল আমিন বাংলাদেশ ও ইন্ডিয়াতে কয়েকটি বিয়ে করেছেন বলে এলাকাবাসী জানান।

 পরদিন আলামিনের বাড়ীর সামনে জামগাছের সাথে সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরন করে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।  

আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৯২ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৯৯ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে