নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামালপুরে দরিদ্র কৃষকের ধান কাটলেন এমপি মোজাফফর হোসেন


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলতি বোরো মৌসুমে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। 

রবিবার (১৪ মে) দুপুরে  উপজেলা কৃষক লীগের আয়োজনে নরুন্দিতে ধানকাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বোরো মৌসুমে  সারাদেশে দরিদ্র কৃষকদের ধান কেটে  দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তাঁরা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনার এই সফল বাস্তবায়নে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে।

এমপি আরো বলেন, এবার দেশে ধানের ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টি ও  ঝড়ের আশঙ্কায় বিভিন্ন অঞ্চলে আগাম ধান কাটার উৎসব শুরু হয়েছে। তবে দরিদ্র কৃষকদের ধান কাটা শ্রমিকের মজুরি দিতে হিমশিম খেতে হচ্ছে। আবার গ্রামীণ শ্রমিকরা শহরমুখী হওয়ায় গত কয়েক বছরের মতো এবারও ধান কাটার শ্রমিক সংকট রয়েছে। এই অবস্থায় কৃষকদের সহযোগিতা করতে নেতাকর্মীকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন,  উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল, স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্রো  ও ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল হামিদ প্রমুখ।

পরে নরুন্দির হিন্দুপাড়ায় দরিদ্র বর্গাচাষী হেলাল উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেওয়া হয়।


আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৯২ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৯৯ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে