নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জগন্নাথপুরে সরকারি ভূমি নিয়ে উত্তেজনা বিরাজ করছে, আশঙ্কায় এলাকাবাসী ও ব্যবসায়ী

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট শান্তি নগর বাজারে সরকারি ডিসি খতিয়ানের কোটি টাকা মূল্যের একটি ভূমি নিয়ে বাজার ব্যবসায়ী ও একটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আতঙ্কে আছেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা। যেকোনো সময় রক্তক্ষয়ী সংর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের ।




সরজমিনে গেলে ব্যবসায়ীরা জানান, পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকার ভরতপুর মৌজার জেলা প্রশাসনের খতিয়ানভুক্ত ডোবা ও আংশিক ভরাট রকম প্রায় ১৮০ শতক ভূমি রয়েছে। উক্ত ভূমি পৌর শহরের চিক্কা এলাকার রাহান উদ্দিনের ছেলে রাজু মিয়া ও তোতা মিয়া আজ ১১ আগষ্ট (রবিবার)ভূমিতে থাকা গাছ কেটে ভূমি দখলের চেষ্টা করলে বাজার কমিটির সাধারণ সম্পাদকসহ আমরা বাঁধা প্রদান করি।পরে তহশিলদার এসে গাছগুলো যথাস্থানে রেখে গিয়েছে। হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও বর্তমান বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিলাল বলেন, আমাদের বাজারে মাছ ও সবজি সেট নেই এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত নেই৷ আমরা ব্যবসায়িদের পক্ষ থেকে বাজারের উন্নয়নে উক্ত সরকারী ভূমি ব্যবহারের দাবী করে আসছি।




রাজু মিয়া ও তোতা মিয়ার পিতা রাহান উদ্দিন বলেন, দয়া মিয়াসহ আমরা ৪ ভাই ৬০ বছর যাবত সরকারের নিয়ম মেনে উক্ত ভূমি বন্দোবস্ত গ্রহন করে ভোগদখল করিয়া আসিতেছি। এছাড়া ও উক্ত ভূমি নিয়ে আদালতে মামলা মোকদ্দমা রয়েছে।  


এই বিষয় জানতে চাইলে ইউনিয়ন (ভূমি)উপ সহকারী কর্মকর্তা রসুলগঞ্জ ক্যাম্প মোঃ দেলোয়ার হোসেন কাজী বলেন, আমি খবর পেয়ে এসে দেখি উক্ত ভূমি থেকে কাজ কর্তন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের নিদের্শক্রমে আমি তোতা মিয়া গংদের কাগজপত্র নিয়ে স্যারের সাথে দেখা করতে বলি।

আরও খবর