নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠাতে বিএনপি নানাভাবে চেষ্টা করেছে- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর শান্তিগঞ্জ) আসনের সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, গত তিন বছর ধরে বাংলাদেশের একটি অন্যতম দল বিএনপি  এবং ক’টি ছোটখাটো দল প্রধানত বিএনপি  আমাদের সরকার আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠাতে নানাভাবে চেষ্টা করেছে।


ঢাকার বাইরে তাদের কোন অবস্থান নেই। তারা হরতাল, ঘেরাও, অবরোধসহ নানা কৌশল অপকৌশল ব্যবহার করেছে। তাদের কোন কৌশলও কাজে আসেনি।  বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।


তিনি মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সৌজন্যে দাওরাই বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেছেন। পথসভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান।  বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েস ইসরাইল।


এসময় প্রবীন আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ আবুল কাশেম, এডভোকেট নজরুল ইসলাম শেফু, এডভোকেট আব্দুল অদুদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু সহ আওয়ামীলীগ, যুবলীগ,  ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর