নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জগন্নাথপুর পৌরসভার ২০২৩/২৪ অর্থবছরের বাজেট ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা ২০২৩-২৪ অর্থবছরের ৯০ কোটি ৮২ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে।


সোমবার (৩১ জুলাই) দুপুরে পৌরসভা অডিটরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো: আক্তার হোসেন। বাজেট ঘোষণাকালে পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ  পৌরসভা প্রতিষ্ঠায় প্রয়াত পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ  ও  প্রথম শ্রেণীতে উন্নীতসহ সার্বিক সহযোগিতায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সহ পৌরসভার সাবেক চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মেয়র জানান, বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি  কোটি ৩২ লক্ষ   টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২  কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা। এ খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ কোটি ২০ লাখ  টাকা।


এসময় মেয়র জানান, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছি। পাশাপাশি উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।  পৌরশহরে জলাবদ্ধতা নিরসনে জগন্নাথপুর বাসুদেব বাড়ি ও তহশিল অফিস সংলগ্ন স্থানে  শীঘ্রই ড্রেনেজ সুবিধা সৃষ্টি করা হবে। মশার উপদ্রব কমাতে মশক নিধন অভিযান ও পৌরশহরের ওয়ার্ডে ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এছাড়া  পৌরশহরে নলজুর নদীর তীরে বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে।


শুরুতেই পবিত্র  কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার ইমাম আলী আহমদ, স্বাগত বক্তব্য ও গীতা পাঠ করেন পৌরসভার সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামী।

বক্তব্য রাখেন প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিক মিয়া, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ।


অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক আব্দৃল হাই, শাহজাহান মিয়া, আব্দুল ওয়াহিদ, গোবিন্দ দে, হিফজুর তালুকদার জিয়া।


 উপস্থিত ছিলেন পৌরসভার  ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন, কাউন্সিলর আলাল মিয়া, সোহেল মিয়া, সাংবাদিক আমিনুল হক সিপন, হুমায়ুন কবীর, বিপ্লব দেবনাথ, আমিনুর রহমান জিলু, রোম্মান মিয়া প্রমুখ।

আরও খবর