নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জগন্নাথপুরে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ কাওসার রচিত প্রথম গ্রন্থ "অতীতের দিনগুলি" প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক সৈয়দ কাওসার রচিত প্রথম গ্রন্থ "অতীতের দিনগুলি" প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশের একটি ভাটি জেলা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ঈশানকোনা সরদার বাড়ির সন্তান সৈয়দ কাওসার, নব্বই দশকে সিলেট শহরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ব্যবসায় নিয়োজিত রয়েছেন। এখনকার পেশা সম্পূর্ণ ভিন্ন হলেও, তিনি অতীত কর্মজীবনের সোনালী অধ্যায়কে মোটেও ভুলে যাননি, সেই অধ্যায়কে ধরে রাখার জন্য ‘অতীতের দিনগুলি' শিরোনামে তার প্রথম গ্রন্থ প্রকাশ করেছেন।


শনিবার(২৯ জুলাই) দুপুরে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ ডঃ সৈয়দ রেজওয়ান আহমদ এর সভাপতিত্বে ও মাদরাসার প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায়- স্বাগত বক্তব্য রাখেন "অতীতের দিনগুলি" লেখক সাংবাদিক সৈয়দ কাওসার।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের সমন্বয়ে "অতীতের দিনগুলি" বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবীদ ও লেখক লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মবনু, বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুস সবুর মাখন, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এড. মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট কবি ও ছড়াকার জনাব সৈয়দ ওবায়দুল হক ও বিশিষ্ট কবি জনাব মোঃ আব্দুল হাদী তুহিন। 


প্রধান বক্তা ছিলেন চৌধুরী আমীরুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আমিরুল,৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউপি সদস্য সৈয়দ মুরাদ, সৈয়দ হিলাল ও সৈয়দ তানিন। 


এসময়  সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, প্রভাষক এ ডি এম ফখর উদ্দিন, প্রভাষক আজমান আলী, প্রভাষক মোঃ খাদীমুল বাশীর মিঞা সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর