দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নৌ র‌্যালি অনুষ্ঠিত

"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষে এক আলোচনা সভা আয়োজন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মৎস্য অফিস। 


মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পাল ও বাপ্পি রানী দের যৌথ পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী,  জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মধু সদন ধর, জগন্নাথপুর প্রানীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মুখলেছুর রহমান, কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, চিলাউড়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাবেক মেম্বার রনধির দাস, ছাত্রলীগ নেতা সায়েক আহমেদ, মৎস্যজীবী মোহাম্মদ আলাল মিয়া প্রমুখ।


সভা শেষে জগন্নাথপুরের নলজুর নদীতে এক মনোরম নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নৌ র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে শুরু হয়ে নলজুর নদীর বাদাউরা এলাকায় গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক কর্মকর্তা ও সুবিধাভোগী র‌্যালিতে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার বলেন, নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও মাছের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির পুষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।


তিনি বলেন, ‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরই মধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’


অনুষ্ঠান শেষে জগন্নাথপুরের সেরা তিন ফিসারি মালিকের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে মৎস্য সপ্তাহ উপলক্ষে নলজুর নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।


Tag
আরও খবর