নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পুনরায় সদস্য নির্বাচিত হওয়ার মাসুদ আলমকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


 (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের (হোসেনপুর উপজেলা) থেকে সাধারণ সদস্য পদে পুনরায় নির্বাচিত হওয়ায় মাসুদ আলমকে সংবর্ধনা জানিয়েছেন ৫ নং সাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য বৃন্দ। 


মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ৫ নং শাহেদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে  ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনরায় নির্বাচিত সদস্য মাসুদ আলম।


সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন,'আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমি কখনোই পুনরায় নির্বাচিত হতে পারতাম না। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল আমি আবারও উন্নয়নের মাধ্যমে দিতে চাই।'


এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা,জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ, আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন, শাহেদল ইউপির সাবেক চেয়ারম্যাল আবুল হাশেম সবুজ,ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক ভিপি ফাহিম উদ্দিন,সমাজ সেবক শাহাবুদ্দিন, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ,  মেম্বার ইকবাল হোসেন ও আমিনুল হক মৃধা মাখন।   


পরে এক সাংস্কৃতিক বাউল গান অনুষ্ঠিত হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আঃ খাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ মাসুদ আলম, কটিয়াদি পৌর মেয়র শুক্কুর মাহমুদ ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ প্রমূখ।


উল্লেখ্য,গতবার সদস্য নির্বাচিত হয়ে বেতনের 

পুরো টাকাই মসজিদ,মাদ্রাসা ও জনগণের সেবায় বিলিয়ে দিয়েছিলেন।  নিজের পকেটে নেননি এক টাকাও। শুধু বেতনই নয়,নিজের পকেট থেকে প্রতিমাসে লক্ষাধিক টাকা খরচ করেছেন অসহায় মানুষদের পেছনে। এবারও তিনি এ ধারাবাহিকতা বজায় রাখতে চান।

Tag
আরও খবর


হোসেনপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

১০৬২ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে