নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভূমি কর্মকর্তা মমিনুল ইসলামের পক্ষে এবাব মানববন্ধন-বিক্ষোভ মিছিল!

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের পক্ষে এবার মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ মার্চ) বেলা ১১টার দিকে চরপুটিমারী ইউনিয়ন পরিষদ মাঠে 'হটাও দালাল, বাচাও ভুমির মালিক' এই স্লোগানে স্থানীয় ভূমির মালিকেরা ভূমি  উপসহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর হচ্ছে মর্মে ওই মানববন্ধন এবং  বিক্ষোভ মিছিলটির আয়োজন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বেনুয়ারচর বাজার ও এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্যে কৃষক সুলতান, নাণ্ডা মিয়া, আব্দুল লতিফ, সবুজ আলী সহ স্থানীয় ভূমির মালিকেরা বলেন, চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ে মমিনুল ইসলাম যোগদানের পর থেকে ভূমি কার্যালয়টিকে দালালমুক্ত ঘোষণা করায় স্থানীয় দালালরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে ফাঁসাতে ফন্দি ফিকির আঁটতে থাকে। এক পর্যায়ে মমিনুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা  অভিযোগ তোলে ঝাড়ু মিছিলসহ নানাবিধ অপপ্রচার চালিয়ে আসছিলো। এরই জের ধরে দালালদের বিরুদ্ধে অবস্থান নিতে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় ভূমি মালিকেরা।

মাবনবন্ধনে বক্তারা বলেন, 'উপ-সহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে ভূমিসেবা প্রার্থীরাসহ ভূমি মালিকেরা মমিনুল ইসলামকে ফুলের মাল্য পড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, ভূমি উপসহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে 

গত ৯ মার্চ দুপুরে ইউনিয়নের বেনুয়ারচর বাজারে 

ঝাড়ু মিছিল করেন স্থানীয়রা। একই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির ধোঁয়া তোলে প্রথমে ঝাড়ু মিছিল। পরে গুণকীর্তনের ফিরিস্তি তোলে ধরে পক্ষে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করায় এলাকায় একদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, এসব ঘটনা ঘিরে নানাবিধ প্রশ্নের হচ্ছে উদ্বেগ।

আরও খবর