নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জিয়াকে 'খুনি' বলায় হোসনে আরা এমপিকে 'রাজনৈতিক প্রতিবন্ধী' আখ্যা দিলেন সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু


বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'খুনি' বলায় জামালপুর-শেরপুর-৩১৮ সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরাকে 'রাজনৈতিক প্রতিবন্ধী' আখ্যা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু।

মঙ্গলবার (২৮ ফেবু্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান।

এর আগে ওইদিন বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'খুনি' বলে আখ্যা দেন। 

এনিয়ে গণমাধ্যমে একটি খবর দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু।

পরে মোবাইল ফোনে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘এমপি হোসনে আরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে বিষোদ্‌গার করেছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। 'রাজনৈতিক প্রতিবন্ধী' না হলে মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে নেতৃত্বদানকারীকে নিয়ে কেউ এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন না। মনে রাখতে হবে, জিয়াউর রহমান 'বীরউত্তম' উপাধিতে ভূষিত। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। মুক্তিযুদ্ধের পরতে পরতে জিয়াউর রহমানের অবদান রয়েছে।  বিএনপি নয়। বরং আওয়ামী লীগই ইতোমধ্যে 'খুনির দল' হিসেবে পরিচিত লাভ করেছে। সেকারণেই জনগণ তাদের ভোট দেয় না।  বাংলাদেশের মানুষ জানে, হোসনে আরার দল আওয়ামী লীগই খুন-খায়াবির মধ্য দিয়ে চরদখলের ন্যায় রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করে রেখেছে।'

সুলতান মাহমুদ বাবু আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে দলীয় হাইকমান্ডের দৃষ্টি ফেরাতে একশ্রেণির 'রাজনৈতিক প্রতিবন্ধী' আওয়ামী নেতারা গণমানুষের দল বিএনপির বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক তথ্য ছড়াচ্ছে। জনগণকে তাদের দলে ভিড়াতে তারা মনগড়া তথ্য উপস্থাপন করে যাচ্ছে। তাদের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলায় হয়রানি করছেন হোসনে আরারা। কাজেই হোসনে আরা যা বলেছে, তা সবই উদ্দেশ্যপ্রণোদিত।'

সাবেক এই এমপি বলেন, ‘ভাঁওতাবাজিতে ক্ষমতা কুক্ষিগত রেখে এখন আওয়ামীবাদীরা ইচ্ছা মতো বানোয়াট তথ্য চাউর করছে। জনগণ তাদের হাস্যকর তথ্য বিশ্বাস করে না। বিএনপি যেমন নাশতার পথে চলে না। তেমনই ষড়যন্ত্রও করে না। বরং আওয়ামী লীগই ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারে। উদ্দেশ্য হাসিল করতে আওয়ামী লীগ বিচারের নামে তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া ফরমায়েশী রায়ে দণ্ড দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশে টাকা পাচার করা হয়নি। বরং আওয়ামী লীগের আমলেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এখনো হচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নাম ভাঙিয়ে লুটপাট চালিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তারা দেশের ভালো বোঝে না। তারা যা করে, তা মুখে বলে না। যা বলে তা বাস্তবতায় মিলে না। আমরা হোসনে আরার শিষ্টাচার বহির্ভূত উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক কাণ্ডজ্ঞানহীন বানোয়াট  মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।'

আরও খবর