নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে উদ্বোধনের ১১ দিন পর শুরু হলো খাল খননের কাজ

জামালপুরের ইসলামপুরে উদ্বোধনের ১১ দিন পর খাল খনন কাজ শুরু করা হয়েছে। 

আজ শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে শ্রমিক দিয়ে আনুষ্ঠানিকভাবে খাল খননের কাজ শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন নিজে কোদাল হাতে নিয়ে মাটি কেটে খনন কাজ শুরু করান। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সৈয়দ ফিরুজুল আলম, ইউপি সদস্য আব্দুল মোতালেব হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা কার্যালয়ের কার্যসহকারী এরশাদসহ স্থানীয় গ্রাম-পুলিশ সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচসুবিধা নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতি সচল করতে সরকার দেশব্যাপী বিশাল খাল-বিল ও নদী-নালা পুনর্খনন কর্মসূচিগ্রহণ করেছে। চলতি মার্চ মাসে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় প্রথম ছয় মাসে এক হাজার ২০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সেচসুবিধা ও কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কাটাখালী খাল (জিয়া খাল) খননের উদ্যোগ নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইউনিয়নের ফুলকারচর গ্রাম থেকে শুরু হয়ে কড়ইতলা, আইড়মারী এবং চিনারচর নামাপাড়া দশআনী নদী পর্যন্ত খালটির দীর্ঘ ৮ কিলোমিটার  পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। 

উল্লেখ্য, গত ১৬ মার্চ জিয়া খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলী। ইউএনও নাজমুল হুসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। 

ইউএনও নামজুল হুসাইন আজকের পত্রিকাকে বলেন, উপজেলার জিয়া খালের পুনঃখনন কাজ শুরু করেছি। কাজের অগ্রগতি, মান এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। 

খনন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে।





আরও খবর