নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে জামায়াতের নেতা-কর্মী বিএনপিতে যোগদান : জামায়াত নেতারা বললেন, ঘটনাটি 'অপপ্রচার' !

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচয়ে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করার খবর পাওয়া গেছে।  

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুলকান্দী খানবাড়ীতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপির রাজনীতি করার ঘোষণা দেন তাঁরা। তবে এঘটনাটি অপপ্রচারের অভিযোগ তোলেছেন স্থানীয় জামায়াত নেতারা। 

তাঁদের অভিযোগ, জামায়াতে ইসলামীর এখানকার কোনো নেতা-কর্মী বিএনপিতে যোগদান করনেনি। মূলত একটি পক্ষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফায়দা নিতে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপির রাজনীতি করার করার ঘোষণা দেন বেশকিছু লোকজন। এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই ব্যবসায়ী শরিফুল ইসলাম ফরহাদ খান। 

যোগদান অনুষ্ঠানের ব্যানারে লেখা হয়, জামালপুর-২ ইসলামপুর আসনে মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ ভাইয়ের হাত ধরে কুলকান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী হতে অর্ধশতাধিক নেতা-কর্মী যোগদান কর্মসূচি ও মতবিনিময় সভা।

বিএনপিতে যোগদানকারী অন্যান্যদের মধ্যে হলেন  কুলকান্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাছিম উদ্দিন এবং সহসভাপতি সোনাহার খন্দকার। 

প্রধান অতিথি হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নবঞ্চিত শরিফুল ইসলাম ফরহাদ খান যোগদানকারীদের গলায় ফুলের মালা পরিয়ে বিএনপিতে বরণ করে নেন। 

এসময় বিএনপিতে নব্যযোগদানকারী এরশাদ খন্দকার বলেন, 'আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই। এই জন্য  আমরা জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগদান  করলাম।'

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম ফরহাদ খান বলেন, 'বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতা পক্ষে থাকার প্রত্যয়ে জামায়াতে ইসলামীর অন্তত অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগদান সঠিক সময়ে তাঁদের সঠিক সিদ্ধান্ত। এজন্য বিএনপিতে নব্যযোগদানকারীদের ধন্যবাদ জানাই।'

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহমুদ হাসান ফিরুজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ। 

এবিষয়ে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সদস্য অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান বলেন আজকের পত্রিকাকে বলেন, 'আমার জানা মতে কুলকান্দী ইউনিয়নে জামায়াতে ইসলামীর

কোনো নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেনি। তারপরও সেখানকার দায়িত্বশীল নেতারা বিষয়টি ভালো জানেন।'

কুলকান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মান্নান বলেন, 'যাঁরা বিএনপিতে যোগদান করেছেন, তাঁরা আমাদের দলের কেউ নন। তবে জুলাই-আগষ্টে সরকার পতনের পর তাঁদের মধ্যে কয়েকজন জামায়াতে ইসলামীর রাজনীতি করতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলো। কিন্তু সন্তোষজনক কাজ না করায় তাঁদেরকে দলের কমিটিতে নেওয়া হয়নি।'

উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য  মাওলানা মো. আমজাদ হোসেন বলেন, 'আমাদের কোনো নেতা-কর্মী বিএনপিতে যোগদান করনেনি। মূলত একটি পক্ষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফায়দা নিতে অপপ্রচার চালাচ্ছে। এটাকে নিন্দা জানাচ্ছি।' 

এবিষয়ে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি শরিফুল ইসলাম ফরহাদ খান বলেন, 'যাঁরা জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করুন।'

বিএনপিতে যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, 'আমরা দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বিএনপিতে যোগদান করেছি।'


আরও খবর