নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর সমর্থনে বিএনপি নেতা-কর্মীদের গণসংযোগ


জামালপুর-২ ইসলামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর সমর্থনে বিএনপি নেতা-কর্মীদের গণসংযোগ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের ধর্মকুড়া বাজার এলাকায় গণসংযোগ ও পদযাত্রা করেন নেতা-কর্মীরা। এসময় উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়নপ্রাপ্ত সুলতান মাহমুদ বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয় করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাস্টার, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, প্রচার সম্পাদক বিপ্লব খন্দকার বিপুল, দপ্তর সম্পাদক আসাদুল্লাহ ঢালী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ্ ফকির, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিয়াম আল খলিফা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, ছাত্রনেতা মশিউর রহমান মিতুল এবং রাজু শাহ ফকির। এ ছাড়া পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ ও পদযাত্রায় অংশ নেন।

ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী বলেন, 'সুলতান মাহমুদ বাবু বিএনপির একজন নিবেদিত কর্মী। মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন হিসেবে তাঁকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে দল। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীসহ এলাকাবসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'

আরও খবর