নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় সংহতি দিবসে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করায় শৃঙ্খলা পরিপন্থীর অভিযোগ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত জমালপুর-২ ইসলামপুর আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়নবঞ্চিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের সমর্থকেরা।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে পৌর শহরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অডিটরিয়ামে আলোচনা সভা করেন আয়েজকেরা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান  এ এস এম আব্দুল হালিম। 

এসময় 'হালিম ভাইয়ের উন্নয়ন মনোনয়ন পরিবর্তন', ইসলামপুরের মাটি হালিম ভাইয়ের ঘাঁটি', মানি না মানবব না, হালিমকে ভাইকে ছাড়া মনোনয়ন মানি না' ইত্যোকার নানা স্লোগান স্লোগানে মুখরিত করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে শোভাযাত্রাটি রূপ নেয় বিক্ষোভ মিছিলে।

দলের কেন্দ্রের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে জাতীয় দিবসে বিক্ষোভ মিছিল করায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, জাতীয় দিবসে বিক্ষোভ মিছিল সত্যি বেমানান। কেউ বলছেন, কেন্দ্রের ঘোষণাকে উপেক্ষা করে মনোনয়ন পরিবর্তন চাওয়াটা নিত্যান্তই হাস্যকর। আবার কেউ কেউ বলছেন, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদে দায়িত্বে থেকে দলের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলে সমর্থন দেওয়াটা দলীয় শৃঙ্খলা পরিপন্থী।

তবে বিএনপি নেতা এ এস এম আব্দুল হালিমের সমর্থকদের ভাষ্য, 'মনোনয়ন পরিবর্তনের তাঁদের ন্যায দাবি। এজন্য নেতা-কর্মীদের মিছিল করেছেন। এটা দোষের কিছু না।'

বিএনপির সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর কেন্দ্রের ঘোষণায় জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এ ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ব্যবসায়ী শফিকুল ইসলাম ফরহাদ খান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া। 

স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ঘোষণার পরপরই এলাকায় বিএনপি নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। প্রবীণ রাজনৈতিক সুলতান মাহমুদ বাবুকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস আর উদ্দীপনা। গণসংযোগ, মিছিল ও সমাবেশে তাঁর সমর্থনে নেতা-কর্মীসহ জনস্রোত লক্ষণীয়।

অপরদিকে, এ এস এম আব্দুল হালিম ফেসবুকে ভিডিও বার্তায় বলেছেন, ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন আমাকেই দেওয়া হবে।'

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'মনোনয়ন পেয়েছেন সুলতান মাহমুদ বাবু। ১৯৯১ সাল থেকে সবগুলো নির্বাচনে দল তাঁকে দিয়ে নির্বাচন করিয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করাটা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলাতে কর্মসূচি ছিলো। সেখানে না গিয়ে জেলার নেতৃবৃন্দের কথা অমান্য করে তাঁরা উপজেলায় সদরে বিক্ষোভ মিছিল করেছে। এটা বড়ই বেমানান।'

এবিষয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

তবে তাঁর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ক, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার আজকের পত্রিকাকে বলেন, 'বিক্ষোভ মিছিল করা হয়নি। তবে নেতা-কর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবি করেছেন। এটা ন্যায দাবি। এ দাবি ইসলামপুরবাসীর। এটা দলীয় শৃঙ্খলার পরিপন্থী হতেই পারে না।'

আরও খবর