নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে ৯২ হাজার ৩০১ শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

জামালপুরের ইসলামপুরে ৯২ হাজার ৩০১ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে রোববার (১২ অক্টোবর) উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তম সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে টিকাদানের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ, উত্তম সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলা চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোর কিপার সাইফুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট ( ইপিআই) শাহ আলম, স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হারুনুর রশিদ, স্বাস্থ্য সহকারী আসমা বেগম এবং তানজিমা খানম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৯২ হাজার ৩০১ জন শিশুকে টিকাদানের আওতায় আনতে কাজ করে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির পর্যন্ত ৫৮ হাজার ৫০৬ শিশুকে টিকা দেওয়া হবে। এ ছাড়া কমিউনিটি পর্যায়ে নয় মাস বয়সী শিশু থেকে শুরু করে স্কুলবর্হিভুত ৩৩ হাজার ৫৬ শিশুকে দেওয়া হবে টিকা। এক মাস ব্যাপী চলা টিকাদানের কার্যক্রমের মধ্যে ১৮ কর্মদিবস টিকা দেওয়া হবে। এরমধ্যে প্রথম ১০দিন স্কুল পর্যায়ে শিশু এবং পরবর্তী আট কর্মদিবস টিকা দেওয়া হবে কমিউনিটি পর্যায়ের শিশুদের। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, 'দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান কার্যক্রম ইসলামপুরেও শুরু করেছি। ৯২ হাজার ৩০১ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। জন্মসনদ নেই, এমন শিশুরাও এই টিকা পাবে। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এর বাইরেও সব শিশুকে এই টিকা দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'সুবিধাভোগী কোনো শিশু যাতে টিকাগ্রহণ থেকে বাদ না পড়ে, সেবিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'




আরও খবর