নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসির উদ্যোগে 'ইমাম-মোয়াজ্জিন কল্যাণ তহবিল' গঠন

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানের উদ্যোগে গঠন করা হয়েছে 'ইমাম-মোয়াজ্জিন কল্যাণ তহবিল' নামে একটি মানবিক সহায়তা তহবিল। 

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ মডেল থানা জামে মসজিদে জুমা নামাজান্তে ইমাম ও মোয়াজ্জিনদের কল্যাণে মানবিক ওই সহায়তা তহবিল গঠন করা হয়। 

থানার পক্ষ থেকে ওই তহবিলে ইমামের জন্য প্রতিমাসে এক হাজার টাকা এবং মোয়াজ্জিনের জন্য পাঁচশত টাকা কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে। এই হিসাবে গত এক বছরের টাকা জমা দিয়ে কল্যাণ তহবিলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ওসি মো. নাজমুল হাসান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানা জামে মসজিদে ইমাম হিসেব প্রায় ৫০ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন সত্তরোর্ধ্ব মোহাম্মদ আলী।

প্রথমে খাদেম, পরে মোয়াজ্জিন এবং সর্বশেষ ইমাম  হিসেবে দায়িত্ব পান তিনি। প্রতি মাসে মসজিদের প্রাপ্ত হাদিয়া থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে তাঁকে মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনের কোনো কল্যাণ তহবিল না থাকায় বিষয়টি অনুধাবণ করেন ওসি মো. নাজমুল হাসান। তিনি উদ্যোগ নেন দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে ইমাম-মোয়াজ্জিন কল্যাণ তহবিল গঠনের। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'আমি এই থানায় যোগদানের পর থেকেই মসজিদের ভৌত অবকাঠামোর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। মসজিদের সৌন্দর্য বর্ধনকরণে টাইলস দিয়ে পুরা মসজিদ প্রাঙ্গণ সাজানো হয়েছে। মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনের কল্যাণে একটি কল্যাণ তহবিল গঠন করেছি। ওই তহবিল থেকে প্রতি মাসে টাকা জমা করা হবে। দায়িত্ব শেষে যখন বিদায় নেবেন তখন ইমাম-মোয়াজ্জিনকে ওই তহবিল থেকে  এককালীন টাকা দেওয়া হবে। যাতে দীর্ঘদিন মসজিদে দায়িত্ব পালন শেষে তাদের শূন্যহাতে বিদায় নিতে না হয়। ওই কল্যাণ তহবিলের জন্য সোনালী ব্যাংক দেওয়ানগঞ্জ বাজার শাখায় ইসলামিক উইন্ডোতে একটি একাউন্ট খোলা হয়েছে। আশা রাখি, ওই কল্যাণ তহবিলের ধারণাটি অন্যান্য মসজিদের মুসল্লীদের অনুকরণীয় হতে পারে।'


আরও খবর