নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণ

জামালপুরের ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভায় চারটি ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়।

বাল্যবিবাহমুক্ত ইউনিয়নগুলো হলো, ইসলামপুর সদর, চিনাডুলী, বেলগাছা ও কুলকান্দী ইউনিয়ন। 

উপজেলা প্রশাসনের আয়োজনে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল ইগ্নেসিয়াস গমেজ। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

এসময অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম এবং  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা খাতুন। 

এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, শিশু ফোরাম সদস্য, শিক্ষক, অভিভাবক, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, এবং পারি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি।এটা দেশ-জাতির জন্য ক্ষতিকর এবং আমাদের শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনার জন্য প্রতিবন্ধকতা। আমাদের সবাইকে বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজ চারটি ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা  মধ্যদিয়েই আমাদের কাজ শেষ হয়ে যায়নি। বরং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে যাতে আর কোনো বাল্যবিযে না হয়। 

পরে উপস্থিত সবাইকে বাল্যবিয়ে বন্ধে শপথ বাক্য পাঠ করান ইউএনও। 


আরও খবর