নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রথম নারী পিআইও পেল ইসলামপুরবাসী, প্রথম কর্মদিবসেই কার্যালয়ে বসলেন পোনে ৩ ঘণ্টা পর

জামালপুরের ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদে যোগদান করেছেন মোছা. নূর-এ-শেফা। ফলে প্রথম বারের মতো পিআইও পদে একজন নারীকে পেল ইসলামপুরবাসী। এও শেষ নয়। বরং নূর-এ-শেফা একজন প্রথম শ্রেণি পদমর্যাদা সম্পন্ন পিআইও। স্বাধীনতার পরবর্তী সময়ে এ উপজেলায় শুধু পুরুষরাই পিআইও পদে যাঁরা দায়িত্ব পালন করেছেন। 

গতকাল রোববার (১৭ আগষ্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে পিআইও পদে মোছা. নূর-এ-শেফাকে দায়িত্ব হস্তান্তর করেন অতিরিক্ত দায়িত্বে থাকা জেলার সরিষাবাড়ী উপজেলার পিআইও শওকত জামিল। এর আগে ১৪ আগষ্ট মোছা. নূর-এ-শেফা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহীর দূর্গাপুর উপজেলার পিআইওর দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া জেলার বাসিন্দা।

আজ সোমবার (১৮ আগষ্ট) ইসলামপুরে পিআইওর কার্যালয়ে মোছা. নূর-এ-শেফার প্রথম কর্মদিবস ছিলো। প্রথম কর্মদিবসেই তিনি কার্যালয়ে বসেন পোনে তিন ঘণ্টা পর। এ ছাড়া তিনি মাত্র দুই ঘণ্টা ১৫ মিনিট কার্যালয়ে অবস্থান করেন। 

পিআইও মোছা. নূর-এ-শেফার দাবি, উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে অংশ নেওয়ায় নিজ কার্যালয়ে বসতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে বিকেল ৪টা পর্যন্ত কার্যালয়ে ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টায় অন্যান্য কর্মচারী উপস্থিত হলেও পিআইও মোছা. নূর-এ-শেফাকে তাঁর কার্যালয়ে দেখা যায়নি। বেলা ১১টা ৪৫ মিনিটে তাঁকে কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। দুপুর ২টায় পিআইও নূর-এ-শেফা তাঁর কার্যালয় ছেড়ে অন্যত্র চলে যান। এরপর তিনি আর কার্যালয়ে ফিরেননি। 

যথা সময়ে পিআইও তাঁর কার্যালয়ে না থাকায়  একদিকে সেবাপ্রার্থীরা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে তথ্য সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গণমাধ্যমকর্মীরা পিআইও নূর-এ-শেফার দেখা পাননি। 

সাপধরী ইউনিয়ন থকে পিআইও কার্যালয়ে সেবা নিতে আসা আকবর আলী নামে এক কৃষক বলেন, 'সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করেও পিআইও কার্যালয়ে না আসায় তাঁর সঙ্গে দেখতে করতে পারিনি।'

গাইবান্ধা ইউনিয়নের বাসিন্দা সোহেল মাহমুদ নামে এক সেবাপ্রার্থী বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ে গিয়ে পিআইওকে না পেয়ে ফিরে এসেছি।

চরপুটিমারী ইউনিয়নের বাসিন্দা মোরাদুজ্জামান নামে একব্যক্তি বলেন, 'আমাদের এলাকায় একটি প্রকল্পের তথ্য জানতে বেলা ১১টার দিকে পিআইওর কার্যালয়ে গিয়েছিলাম। তখন পিআইও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে বিকেল ৩টার দিকে কার্যালয়ে গিয়ে জানতে পারি তিনি দুপুর পোনে ১২টায় কার্যালয় থেকে অন্যত্র চলে গেছেন।পিআইও কার্যালয়ে না থাকায় প্রকল্পের তথ্য জানতে পারিনি।'

বিধিমালা সূত্রে জানা গেছে, সরকারি কার্যালয়সমূহ সাধারণত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। কর্মকর্তাদের এই সময়ের মধ্যে কার্যালয়ে উপস্থিত থাকতে হয়। কিছু বিশেষ ক্ষেত্রে কর্মঘণ্টা পরিবর্তিত হতে পারে। তবে বিশেষ কোনো কাজ ছাড়া কর্মঘণ্টা শুরু থেকে অন্তত ৪০ মিনিট কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে অবস্থান করা বাধ্যতামূলক।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রাণালয়ের ত্রাণ প্রশাসন শাখা-১ এর উপসচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোছা. নূর-এ-শেফাকে ইসলামপুর উপজেলায় পিআইও পদে পদায়ন করা হয়।

ইসলামপুরের নবাগত পিআইও নূর-এ-শেফা আজকের পত্রিকাকে বলেন, 'জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে অংশ নেওয়ায় নিজ কার্যালয়ে বসতে কিছুটা বিলম্ব হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত কার্যালয়ে কাজ করেছি। এ ছাড়া কর্মদিবসের প্রথম দিন হওয়ায় সবকিছু হয়ে ওঠেনি। আশা রাখি, সব ঠিক হয়ে যাবে।'

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'আমি ছুটিতে আছি। তবে নবাগত পিআইও মোছা. নূর-এ-শেফার যোগদানের কথা শোনেছি। তিনি বিধিমোতাবেক তাঁর কার্যালয়ে অবস্থান করেছেন কি না, সেটা জানি না। বিষয়টির খোঁজ-খবর নেওয়া হবে। মূলত এ উপজেলায় তাঁর কর্মদিসব প্রথম হওয়ায় হয়তো তিনি অস্বস্তিবোধ করে থাকতে পারেন। যেকারণে তাঁর কিছুটা খাটতি থাকতে পারে। আশা রাখি, দ্রুতই সব ঠিক হয়ে যাবে।'


আরও খবর