নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে ৩৭ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত : বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৩৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া অতিসম্প্রতি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশ্যে দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে ওই সংবর্ধনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত  পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি  ইন্সিটিটিউশনস প্রকল্পের আওতায় এসএসসি ও এইচএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষে সর্বোচ্চ নম্বারপ্রাপ্ত সংবর্ধিত ৩৭ কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এবং জেলা শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার এস.এম মোজাম্মেল হাসান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে  বক্তব্য দেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান এবঙ কৃতী শিক্ষার্থী মনিরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এবং সুধীজন উপস্থিত ছিলেন। 

আরও খবর