নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেওয়ানগঞ্জে শিক্ষার্থীদের দাঁড়িয়ে বিশেষ মোনাজাত

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য বিশেষ মোনাজাত করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ ছাবেদা চাঁন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীরা বিশেষ দোয়া করে। এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও। 

বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তি হতাহত হয়েছেন, যা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নামিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের ওই দোয়া মাহফিলের আয়োজন করে।

এই শোকাবহ মুহূর্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থ কামনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. জাকারিয়া। 

মোনাজাতে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য সৃষ্টিকর্তার কাছে করা হয় প্রার্থনা। 

শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ মোনাজাতে অন্যান্যের মধ্যে অংশ নেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. ছামিউল আলম ছামু, সহকারী শিক্ষক সুমন মিয়া এবং সহকারী শিক্ষক ইসমাইল হোসেন। তাঁরা অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে এই শোক ও প্রার্থনায় অংশ নেন।

ছাবেদা চাঁন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. ছামিউল আলম ছামু, 'উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা বিশেষ মোনাজাত করেছি।'

 

আরও খবর