জামালপুরের ইসলামপুরে সহদোর বড় ভাইয়ের দাফন করতে গিয়ে পুলিশ হাতে গ্রেপ্তার হয়েছেন রনি বেপারী (২৫) নামে এক যুবক। ফলে চিরবিদায়কালেও ভাইয়ের মুখ শেষ বারের মতো দেখাসহ দাফন করতে পারলেন না তিনি।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে ৪টার দিকে ইসলামপুর সিএনজি স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। গ্রেপ্তার রনি বেপারী ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের মৃত লিটন বেপারীর ছেলে।
গ্রেপ্তার রনি বেপারীর স্ত্রী মুন্নি বেগম বলেন, 'রনির বড় ভাই মিনু বেপারী গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। আমরা ঢাকার মৌচাক এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। মৃত্যুর খবর শোনে মিনু বেপারী ভাইকে দাফন করতে আমরা ঢাকা থেকে ইসলামপুরে আসি। ইসলামপুর সিএনজি স্টেশন থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে অটোরিকশা যোগে রওনা হওয়ার সময় আমার স্বামী রনি বেপারীকে পুলিশ আটক করে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় রনি তার বড় ভাইয়ের চিরবিদায়কালেও শেষ বারের মতো মৃখ দেখতে পারলো না। দাফন করতেও পারলো না।'
ইসলামপুর থানার ওয়ারেন্ট অফিসার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) অমৃত চন্দ্র সেন আজকের পত্রিকাকে বলেন, 'রনি বেপারীকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে ২০২২ সালের
কুমিল্লা দায়রা আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। রনি তার ভাইয়ের দাফন কাজ না করেই গ্রেপ্তার এড়াতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।'
৭ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
২৬ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩২ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪১ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৪১ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৪২ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে