নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাই থানার ওসি বন্দে আলী জেলার 'শ্রেষ্ঠ ওসি' নির্বাচিত

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে  নির্বাচিত হয়েছেন লাখাই থানার ওসি মো. বন্দে আলী। 

সোমবার (১৪ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ. এন. এম সাজেদুর রহমান। 

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বন্দে আলীর হাতেক্রে স্ট ও সার্টিফিকেট তুলে দেন এসপি।

পুলিশ সূত্রে জানা যায়, সার্বিক আইনশৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা, জনবান্ধব সেবা কার্যক্রম পরিচালনা করা, ওয়ারেন্ট তামিল করাসহ অভিন্ন মানদণ্ডে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে জেলার থানাগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয় বন্দে আলীকে। তাঁর এই স্বীকৃতি কেবল দাপ্তরিক সাফল্যের জন্য নয়, বরং মাদক, জুয়া ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতি দমনে সরাসরি রাস্তায় নেমে কাজ করা এবং যানজট নিরসনে তাঁর কার্যকর ভূমিকার ফল। লাখাইবাসী তাঁর কর্মদক্ষতা ও জনমুখী পদক্ষেপে মুগ্ধ হয়ে তাঁর ভূয়সী প্রশংসা করছেন।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর লাখাই থানায় যোগদান করেন বন্দে আলী। এর আগে তিনি হবিগঞ্জের বাহুবল থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ময়মনসিংহের ফুলপুর থানা, মুক্তাগাছা, শেরপুর সদর থানায় ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালন করেছেন।

লাখাই থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধ দমনে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসি বন্দে আলী। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স নীতি এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক স্বস্তি এনেছে। যানজট নিরসনে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ভূয়সী প্রশংসার দাবি রাখে। বন্দে আলী জনবান্ধব কর্মকাণ্ডের জন্য লাখাইবাসীর মন জয় করে নিয়েছেন।

ওসি বন্দে আলী বলেন, 'জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার কৃতিত্ব আমার একার নয়। এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ, সহকর্মীদের সহযোগিতা আর লাখাইবাসীর ভালোবাসার ফল। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমি যতদিন এখানে থাকব ততদিন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ পুলিশী সেবা দেব।'

ওসি বন্দে আলী জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়া গ্রামের কৃতী সন্তান। তিনি ইউনিয়নস্থ গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে পুলিশে ভর্তি হন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁর গ্রামে বইছে আনন্দের বন্যা। 

গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও ইসলামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার বলেন, 'বন্দে আলী আমার ছাত্র। সে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আমরা তার সাফল্য কামনা করছি।'

আরও খবর