নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, কারণদর্শানোর নোটিশ


জামালপুর প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস এবং ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সাব্বির রহমান খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের কাছে ব্যাখ্যা চেয়ে কারণদর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। 

গত মঙ্গলবার (২৪ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত কারণদর্শানো নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক। তিনি  মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, 'দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ইসলামপুরের ছাত্রদলের দুই নেতাকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।'

দলীয় প্যাডে দেওয়া কারণদর্শানো ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস এবং ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাব্বির রহমান খান দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম করছেন। যা জেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কাযেস বলেন, 'আমার একটু ভুল হয়েছিল। একটা সিম্পল বিষয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল।

 জেলার নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত দিয়েছিল। সেটা আমি মানিনি। এনিয়ে আমাকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। সমাধান হয়ে গেছে।'

ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সাব্বির রহমান খান বলেন, 'গতকাল দুপুর ১টার দিকে কারণদর্শানোর নোটিশ পাওয়া পর রাত ১০টার দিকে জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে দেখা করেছি। সমস্যা নেই।'

আরও খবর