নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক জুয়াড়িদের জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে ইসলামপুর থানা-পুলিশ। এতে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল হক।


গ্রেপ্তার জুয়াড়িরা হলো, কাঠমা গ্রামের সহিজলের ছেলে সাদুল্লা (৩২), খলিলুর রহমানের ছেলে হুমায়ুন কবির (৫০), জদু মিয়ার ছেলে সালাম (৪৮), হরফ আলীর ছেলে ছামিউল (৩৫), মফিজ মোল্লার ছেলে ডাবলু (৪৫), জাহেদ আলীর ছেলে জাহাঙ্গীর (২৮), মৃত সেকান্দারের ছেলে আব্দুল মোতালেব (৫২), জমশেদ শেখের ছেলে শাজাহান (৪৫), নায়েব আলী মন্ডলের ছেলে জাহিদুল (২৮) এবং পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের মৃত মনোহারের ছেলে বিদ্যুৎ (৩৫)।


ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠমা এলাকায় জনৈক তাজেলের বসতবাড়ির আঙ্গিনায় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সামগ্রীর জব্দ করা হয়। এসআই আনোয়ারুল হক বাদী হয়ে আটক জুয়াড়িদের বিরুদ্ধে 

জুয়া খেলা নিরোধ আইনের মামলা করেছেন।  


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'কাঠমা এলাকায় জনৈক তাজেলের বসতবাড়ির আঙ্গিনায় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত।'



আরও খবর