নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ


জামালপুরের ইসলামপুরে যমুনা নদী পারাপারের সময় নৌকাডুবে খবির শেখ (৫০) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ যমুনা নদীতে ভেসে উঠেছে।  গতকাল শনিবার (৫ এপ্রিল) সকালে নৌকাডুবির ঘটনাস্থলের পাশে লাশটি ভেসে উঠে৷ 


এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কুলকান্দী পাইলিং ঘাট থেকে যমুনা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বহন করায় স্থানীয় কাউনেরচর গ্রামের বাসিন্দা আব্দুর রশীদের মালিকানাধীন ইঞ্জিন চালিত একটি খেয়া নৌকা ডুবে যায়। এতে অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। 



ঘটনার চার ঘণ্টা পর স্থানীয় কুলকান্দী পাইলিং ঘাট এলাকার বাসিন্দা বিল্লাল মণ্ডল নামে এক কৃষকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। এ ছাড়া পরদিন শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নৌকাডুবির ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে বেলগাছা এলাকায় যমুনা নদীতে সেলিম মিয়া (৩৫) নামে আরও এক ব্যক্তির লাশ ভেসে উঠে। 



কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনুছুর রহমান আনিছ বলেন, 'নৌকাডুবি ঘটনার তিন দিন পর যমুনা নদীতে খবির উদ্দিন নামে এক কৃষকের লাশ পাওয়া গেছে। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামালপুর জেলা পরিষদের অনুমোদিত পাশ্ববর্তী মুরাদাবাদ নৌঘাটের অধীনে কুলকান্দী পাইলিং ঘাট থেকে বিধিবহির্ভূতভাবে নৌকা পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত করে আইনানুসারে পদক্ষেপ গ্রহণ করেন। তবে আনীত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন মুরাদাবাদ নৌঘাটের ইজারাদার রাসেদ মিয়া। তাঁর দাবি, 'তিনি নিয়মমাফিক ঘাট পরিচালনা করে আসছেন। যমুনা নদীতে যে নৌকাটি ডুবে গেছে, সেটা মুরাদাবাদ নৌঘাটের নৌকা নয়। মূলত ব্যক্তি মালিকানায় ওই নৌকাটি ব্যবহৃত হয়ে আসছে।'


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'জেলা পরিষদের তত্ত্বাবধানে 

মুরাদাবাদ নৌঘাটটি পরিচালিত হয়ে আসছে। ওই নৌঘাটটির বিষয়ে তেমন কিছু জানি না। তবে নৌকাডুবির ঘটনাসহ মুরাদাবাদ কূলঘাটের অধীনে যদি কুলকান্দী পাইলিং ঘাটে খেয়া নৌকায় যাত্রী পারপার করানো হয়ে থাকে, সেটা তদন্ত করা দরকার।'

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  (সিইও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু আজকের পত্রিকাকে বলেন, 'আমি নৌকাডুবির ঘটনা অবগত নই। মুরাদাবাদ নৌঘাটটি কোথায় সেটাও জানি না। 

মূলত লোকবল সংকট থাকায় ইজারা দেওয়া ঘাটগুলোতে পারাপারের নৌকার ফিটনেস যাচাই-বাছাইসহ তদারকি করা সম্ভব হয়ে উঠে না। কুলকান্দী পাইলিং ঘাটে ডুবু যাওয়া খেয়া নৌকাটি মুরাদাবাদ নৌঘাট থেকে পরিচালনা করা হয় কি না, সেটাও জানি না।


মুরাদাবাদ নৌঘাটের অধীনে পাশ্ববর্তী কুলকান্দী পাইলিং ঘাটসহ অন্য কোনো ঘাট থেকে পারাপারের জন্য সাব-ঘাট পরিচালনা করার নিয়ম আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'এ বিষয়টি আমার জানা নেই।'

আরও খবর