নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী দাদা কারাগারে


জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদ উদ্দিন (৬০) ওরফে টাহি মণ্ডল নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  


আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে ইসলামপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে পুলিশ টাহি মণ্ডলকে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


অভিযুক্ত টাহি মণ্ডল সম্পর্কে ভুক্তভোগী শিশুটির দাদা হন। টাহি মণ্ডলের বাড়ি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর দক্ষিণপাড়া গ্রামে। ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত টাহি মণ্ডলকে আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন। এলাকায় গুঞ্জন রয়েছে, অভিযুক্ত টাহি মণ্ডল মানসিক রোগী। 


মামলা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে যায়। এসময় আগে থেকে উৎপেতে থাকা টাহি মণ্ডল ওই শিশুকে জাবড়ে ধরে সেখানে একটি কলা গাছের আড়ালে নিয়ে ধর্ষণ করে। শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে থাকলে, সেখান থেকে সটকে পড়ে ধর্ষক টাহি মণ্ডল। পরে শিশুটিকে উদ্ধার করে স্বজনরা পার্শ্ববর্তী শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন। 


পরে গোপন খবরের ভিত্তিতে দুপুরের দিকে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো.শামছুজ্জামানের নেতৃত্বের পুলিশের একটি দল পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামে থেকে অভিযুক্ত টাহি মণ্ডলকে আটক করে। অভিযুক্ত ধর্ষক টাহি মণ্ডলের বসতবাড়ি থেকে তিনটি গরু নিয়ে বিক্ষুব্ধ জনতা নিয়ে গেলে, খবর পেয়ে পুলিশ গরুগুলো উদ্ধার করে ফেরত দিয়েছে।


গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাহাদুর আলম বেপারী বলেন, 'ধর্ষণে অভিযুক্ত টাকি মণ্ডল মানসিক রোগী। এলাকাবাসী তাকে পাগল বলে ডাকে।'


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রব্বানী বলেন, 'অভিযুক্ত ধর্ষক টাহি মণ্ডলের বসতবাড়ি থেকে তিনটি গরু বিক্ষুব্ধ জনতা নিয়ে ছিলো। পরে খবর পেয়ে  গরুগুলো উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। অভিযুক্ত টাহি মণ্ডল মানসিক রোগী বলে মনে হয়নি।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলা করার আগে আমরা অভিযুক্ত টাকি মণ্ডলকে আটক করেছি। ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক টাহি মণ্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে।'


জামালপুর চিফ জুডিশিয়াল আদালতের অধীন ইসলামপুর আমলি আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তার (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'আসামি টাহি মণ্ডলকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।'


আরও খবর